মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের ২ জনকে গুলি করে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খাগাড়ছড়ির মহালছড়ির দূর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)।

পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন।

এ ঘটনায় ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102