মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সখীপুরে ওজনে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে পেট্রোল, অকটেনসহ বিভিন্ন জ্বালানি তেলে ওজনে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বোয়ালী এলাকায় অবস্থিত ‘সখীপুর ফিলিং স্টেশন’-এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাপ যন্ত্রে কারসাজির বিষয়টি ধরা পড়ে। অভিযানে দেখা যায়, প্রতি লিটার তেলে প্রায় ৫৪ মিলি এবং ১০ লিটার তেলে প্রায় ৫৪২ মিলি পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। ওজনে এমন ব্যাপক গরমিল ও প্রতারণার প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি বলেন, এ ধরনের অনিয়ম সরাসরি ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। অভিযুক্ত প্রতিষ্ঠানের মা‌লিক লিটন মিয়া‌কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102