মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বাসাইলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অনান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুর এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও স্টাফরা।

আজ সোমবার দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিন করে। পরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কনসালটেন্ট ডা. সুজাউদ্দিন তালুকদার, মেডিকেল অফিসার ডা. রোমেশ পওনদার প্রমুখ।

এসময় বক্তরা সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অনান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নি সংযোগ এবং ভাংচুর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারসহ এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102