মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

সখিপুরে গোসল করতে বলায় এক শিশুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৯০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, লামিয়া তীব্র শীতের কারণে ১ সপ্তাহ ধরে গোসল না করায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মা গোসল করতে বলে। লামিয়া গোসল করবে না বললে মা তার সঙ্গে রাগারাগি করে সে।

একপর্যায়ে তার মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর এক ফাঁকে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা।

তিনি আরও জানান, পরে মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। এ নিয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। মরদেহ স্বজনের কাছে হস্তান্তরের জন্য আইনি বিষয় প্রক্রিয়াধীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102