মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাঙ্গাইলে সাতটি ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান, ৩৯ লাখ টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার কালিহাতি, ঘাটাইল ও ভূঁয়াপুর উপজেলার সাতটি ইটভাটায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতর টাঙ্গাইলের উদ্যোগে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদফতর টাঙ্গাইলের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর এক প্রেস রিলিজে জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকায় কালিহাতি উপজেলার মেসাস একুশে ব্রিকসকে ৬ লাখ, ঘাটাইল উপজেলার মেসার্স সুজন, মেসাস স্বর্ণা, মেসাস সিয়াম, মেসাস মিশাল ব্রিকস প্রত্যেককে ৬ লাখ টাকা, এমএসটি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং ভূঁয়াপুর উপজেলার মেসার্স কবির ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়েছে।

পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদফতরের এ অভিযান চলমান থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102