মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

ঢাকাস্থ সখিপুর উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী ঢাকার অদূরে সাভারের সিন্দুরিয়ার ইডেন গার্ডেন রিসোর্টে একখন্ড সখিপুর নিয়ে ঢাকাস্থ সখিপুর উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ফেব্রয়ারি)ঢাকাস্থ সখিপুর সমিতির দিনব্যাপী জমজমাট আয়োজনে সখিপুরের গুণীজনদের পদচারণায় মুখর ছিল মিলনমেলা। ঢাকাস্থ সখীপুরের মিলনমেলার বর্ণাঢ্য আয়োজনে আলোকিত গুণী ব্যক্তিত্ব টাঙ্গাইল-১৩৭(বাসাইল-সখিপুর-৮) সাংসদ অনুপম শাজাহান জয় এমপি, সখিপুরের কৃতিসন্তান নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, ঢাকা রেঞ্জের( রেলওয়ে ক্রাইম) এডিশনাল ডিআইজি তোফায়েল আহমেদ (বাবুল), সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সখিপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, ডাঃ এম এ সামাদ, ডাঃ শাহনাজ বেগম(নাজ), রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বাসাইলের আক্তারুজ্জামান বাবুল (দায়রাজজ), ইন্জিয়ার মোশারফ, আলমগীর ফেরদৌস, ব্যবসায়ী ফারুক হোসেন, সবুর রেজা, ঢাকাস্থ সখিপুর উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সৈকত, সভাপতি সারোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রিপন, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ লতিফ, যুগ্ম সম্পাদক আহমেদ সাজু প্রমুখ।

দিনব্যাপী কর্মসূচি মধ্যে ছিল আলোচনা ও পরিচিত সভা,গুণীজনদের সংবর্ধনা, ক্রীড়া অনুষ্ঠান।

এ মিলনমেলা বাস্তবায়ন কমিটির সকলের স্লোগান বেকার মুক্ত সখিপুর চাই। এ স্লোগান বাস্তবায়নে সখিপুরের সফল মানুষদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য:মিলনমেলার আয়োজক কমিটি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102