মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

ভূঞাপুরে রাস্তার জায়গার জন্য হামলা উভয়পক্ষের ১৩ জন আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তার জন্য বাড়ির জায়গা ছেড়ে না দেয়ায় হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছে। এছাড়া বাড়ির মালিক আক্তার মিয়ার ঘর-বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় মাতাব্বর আয়নাল ও শামীমের বিরুদ্ধে। সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলাদহ ভরাট দক্ষিণ পাড়া গ্রামের আক্তার মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

আক্তার মিয়া জানান, আমুলাদহ ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য ৮ফুটের একটি রাস্তা রয়েছে। কিন্তু প্রতিবেশি শামীম ও আয়নাল আরো দুই ফুট জায়গা রাস্তার জন্য ছেড়ে দিতে বলে। এটা নিয়ে রবিবার গ্রাম্য সালিশও অনুষ্ঠিত হয়। সবাই জোরপূর্বক রাস্তার জন্য আরো ২ফুট জায়গা দাবী করে। এক পর্যায়ে ওই সালিশে মারামারির ঘটনা ঘটে। পরে রাস্তা ঘেঁষে ঘর নির্মাণের সময় তাতে বাঁধা দেন শামীম। সকালে শামীম ও জয়নালের নেতৃত্বে বেশ কয়েকজন বাড়িতে হামলা করে বাড়ির লোকজনদের আহত করে। আহত আব্দুল হাইয়ের ছেলে নাজমুল জানান, স্কুলের পাশে যাতায়াতের রাস্তাটিতে ভ্যান চলাচল করতে পারে না। সরকারি ওই রাস্তার জায়গা ছেড়ে দেয়ার জন্য গ্রাম্য সালিশেও আক্তার মিয়াদের জানানো হয়। কিন্তু তারা জায়গা ছেড়ে না দিয়ে ঘর নির্মাণ করে।

এসময় স্কুলের রাস্তার জায়গা ছেড়ে নির্মাণের কথা বললে আক্তারের লোকজন হামলা করে ৪জনকে আহত করে। পরে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এতে গুরুত্বর আহত আব্দুল হাইকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ্ধসঢ়; জানান, মারামারির ঘটনায় একপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102