মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নির্ধারিত মূল্য অনুযায়ী পণ্য বিক্রি করছে ব্যবসায়ীরা-বাণিজ্য প্রতিমন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সাধারণ ক্রেতারা যাতে হয়রানির শিকার না হয় এজন্য উৎপাদক থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেয়া হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না। কে মাল হোলসেল করলো, আর কে কিনলো, তা এই অ্যাপসের মাধ্যমে জানা যাবে।

তিনি মঙ্গলবার (১৯ মার্চ) টাঙ্গাইল শহরের পার্ক বাজার মনিটরিংয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা সারাদেশে যে মূল্য নির্ধারণ করে দিয়েছি সে অনুযায়ী বাজারের ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছে। কয়েকটা জায়গায় কম মূল্যেও বিক্রি করা হচ্ছে। চিনি ১৪৫ টাকার জায়গায় ১৩৮ টাকাও বিক্রি করছে। তেল আমরা ১৬৩ টাকা নির্ধারণ করে দিয়েছি কিন্তু তারা খুচরা ১৫৮ টাকায় বিক্রি করছে। রমজান মাস উপলক্ষে সব কিছুর ঘাটতি থাকার কথা থাকলেও এখন কিন্তু বাজারে কোনো ঘাটতি নাই। রমজানের বাজারে পর্যাপ্ত পরিমাণে পণ্যের সরবরাহ রয়েছে। লোকাল প্রশাসক যথাযথভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছেন। আমাদের কাজ হলো সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবারহ নিশ্চিত করা। আমরা সেটাই করছি।

বাজার মনিটরিংয়ের সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102