মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ঘাটাইলে পূর্ব দিগন্ত‘র ইফতার মাহফিল ও কার্যকরী কমিটির পরিচিতি সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ “রাজনীতি যার যার, পূর্ব দিগন্ত সবার”- এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলের অরাজনৈতিক সংগঠন পুর্ব দিগন্তের ইফতার মাহফিল ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেল পুর্ব দিগন্তের সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খানের পরিচালনায় ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও মাহফিল ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পুর্ব দিগন্তের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা লোকমান হোসেন, উপদেষ্টা মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুর্ব দিগন্তের উপদেষ্ঠা আব্দুর রহিম মিয়া, ডা. শহিদুল ইসলাম, অদুদ খান বাদল, তোফাজ্জল হক সেন্টু, রফিকুল ইসলাম খান জুয়েল, মুহাম্মদ আরিফ হোসেন, শফিকুল ইসলাম খান, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102