মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সারা দেশের মতো টাঙ্গাইলেও শনিবার (১ জুন) অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের আছিয়া আজিজ কমিউনিটি ক্লিনিকে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন। এসময় সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102