মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভূঞাপুরে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুইজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৫৫৫ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুল শেষে ডেকে নিয়ে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় ধর্ষক সুলতানসহ দুই বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (৩ মে) উপজেলার গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে শিক্ষক আলম নামের এক শিক্ষকের কোচিং সেন্টার ঘরে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। আটককৃতরা হলো-উপজেলার গোবিন্দাসী গ্রামের আব্দুর রশিদের ছেলে সুলতান মিয়া (২৪) সহযোগী চর অলোয়া আমতলা এলাকার হাছেন শেখের ছেলে নূরুন নবী (২২)।

শিক্ষার্থীর মা জানায়, স্কুল ছুটি শেষে মেয়েকে ডেকে নিয়ে যায় দুইজন যুবক। বিদ্যালয়ের পিছনে একটি কোচিং সেন্টারে নিয়ে রাত পর্যন্ত তার সাথে খারাপ কাজ করে সুলতান। এ সময় নুরুন নবী নামের একজন পাহাড়া দেয় বলে ওই মেয়ে জানিয়েছে। মেয়েকে ডেকে নিয়েই নেশা জাতীয় কিছু সেবন করায় তারা। পরে মেয়েকে নিয়ে তারা রাউৎবাড়ী এলাকায় আসলে স্থানীয়রা আটকায়। এ সময় মেয়েকে রেখে ওই দুইজন যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েকে বাড়িতে পৌছে দেয়।

গোবিন্দাসী ইউনিয়ন বাজার বনিক সমিতির সদস্য ও মেয়ের চাচা জহুরুল ইসলাম জানান, গোবিন্দাসী সরকারি প্রাইমারীর পিছনে একটি নির্জন জায়গায় কোচিং সেন্টারে নিয়ে যাওয়া হয় ওই মেয়েকে। ভয় দেখিয়ে সুলতান ওই মেয়ের সাথে খারাপ কাজ করে। নুরুন নবী নামের একজন দাড়িয়েছিল।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ জানান, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোসহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102