মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বাসাইলে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকেলে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাই নদীর ভাঙ্গন পরিদর্শন,নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও জিও ব্যাগ ফেলার উদ্বোধন করেন।

এসময় উপজেলার ফুলকি ইউনিয়ন ,কাশিল ইউনিয়ন ও কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সামগ্রী হিসেবে ১৩ কেজি চাল,১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া,৬ টি মোমবাতি ও ১টি  দিয়াশলাই বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য নাছির খান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেখা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া সহ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102