মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

টাংগাইলে আহমেদ আযম খানসহ বিএনপির ১২ জনের নামে মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানসহ ১২ জনের নামে ও অজ্ঞাত আরো ২৫/৩০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ে করা হয়েছে। ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এশিয়াটিক কোম্পানীর কর্নধার শিল্পপতি মনির আহমেদ মনা বাদি হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, শিল্পপতি মনির আহমেদ তার টাঙ্গাইল শহরের আদালতপাড়া এলাকার পন্ড ভিউ নামের একটি বিলাস বহুল বাড়ির ছয়তলায় থাকেন। ঢাকা থেকে তিনি এসে ওই ফ্ল্যাটেই উঠেন। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিএনপির কয়েকজন নেতা শেখ মোহাম্মদ হাবীবসহ তার আত্মীয়কে দাওয়াত দেন। এ সময় কিছু লোকজন তার ফ্ল্যাটে এসে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। তারা এ সময় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি করলে তারা মনির আহমেদের আত্মীয় ও বিএনপি নেতাদের মারপিট করে। মারধরে আহত মাহবুবুল আলম মাসুদ নামের একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার (৪ সেপ্টেম্বর) মনির আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের অপর দায়ী ব্যক্তিরা হলেন-টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সাদেক, রোজ, নাঈম, রুবেল, সুমন, সাতিল, রুমেল, সাব্বির, জুবায়ের আহমেদ ও জাহিদুর।

এদিকে আহমেদ আযম খানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রতিবাদ জানিয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল জেলা ও শহর বিএনপির নেতৃবৃন্দ। তারা এ ঘটনাকে দুঃখজনক ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। তাদের দাবি একটি কুচক্রি মহল আহমেদ আযম খানের সম্মান ক্ষুন্ন করতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছে। বিএনপি নেতারা বলেন, মনির আহমেদ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দোসর। তিনি বিএনপির কিছু বহিস্কৃত ও দুস্কৃতিকারীদের সাথে হাত মিলিয়ে পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা আহমেদ আযম খানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থেকে তার সম্মানহানী করার চেষ্টা করছেন। যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102