মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

গোপালপুরে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ গোপালপুরে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
সৈয়দপুর টাইগার ক্লাবের আয়োজনে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকাল ৪টায়, টাঙ্গাইলের গোপালপুরের সৈয়দপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায়, ইলিভেন ষ্টার ক্লাব ট্রাইবেকারে গোলে ৪-৩ গোলে বিডি স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন মো. রিপন, সহকারী পরিচালক ছিলেন মো. আকাশ, মো. রাকিব । ধারাভাষ্য দেন, মো. বাবলু মাষ্টার।
উত্তেজনাপূর্ণ খেলা শুরুর ২মিনিটের মধ্যে বিডি স্পোটিং ক্লাবকে গোল দেয় ইলিভেন ষ্টার ক্লাব। ২০মিনিটের মধ্যে গোল পরিশোধ করেন বিডি স্পোটিং ক্লাব। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪-৩গোলে ইলিভেন ষ্টার ক্লাব বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শরির চর্চা ও ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন, গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অটল শরিয়তউল্লাহ, যুবদল নেতা নাসির উদ্দিন নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, মাদক থেকে দূরে রাখতেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এখন থেকে নিয়মিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102