মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

বাসাইলে বিএনপি’র একাংশের গণসমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে বিএনপি’র একাংশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া বাইপাস এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াট্রেক ল্যাবরেটরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ। হাবলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল গফুর, সখীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম নুরু, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ সিকদার, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, বাসাইল উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দেলু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে খাবার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102