মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে আ. লীগ কর্মীকে ছাড়াতে জামায়াতের তদবির

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে শহর যুবলীগের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য মানিক বাবু ও ছাত্রলীগ নেতা ইসমাইলকে থানা থেকে ছাড়ানোর তদবির চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল মডেল থানায় জামায়াতের জেলা ও শহর শাখার নেতাকর্মীদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রুমে বসে থাকতে দেখা যায়।

তারা জানান, তাদের দুজন কর্মীকে ছাড়াতে এসেছেন। অতীতে তারা যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও স্বীকার করেন তারা।

এর আগে গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে ওই দুজনকে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের মামলায় শহরের এনায়েতপুর এলাকা থেকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত সময়ে মানিক বাবু ও ইসমাইল দুজনে টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর এবং শহর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান ইমুর ঘনিষ্ঠ ছিলেন।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আওয়ামী লীগ নেতাদের সাথে বিভিন্ন সময়ের ছবিও রয়েছে এই দুজনের। পাশাপাশি ২০১৯ সালের টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগের অনুমোদিত আহ্বায়ক কমিটির তালিকায় ২০ নং সদস্য রয়েছেন মানিক বাবু।

পৌরসভার জামায়াত আমীর মিজানুর রহমান চৌধুরী বলেন, “কেউ একটি দলের সমর্থন করতেই পারে। তবে আটক দুজন আমাদের দলের সহযোগী কর্মী। অন্য দল হলে আমরা ছাড়াতে আসব কেন?”

টাঙ্গাইল জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, “যে দুজন আটক হয়েছে, তারা আমাদের কর্মী। তারা এক সময় আওয়ামী লীগের রাজনীতি করতো। তবে তারা এখন আমাদের কর্মী।”

টাঙ্গাইল জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বলেন, “আটককৃতরা দীর্ঘদিন আগে আওয়ামী লীগের কর্মী ছিল। বর্তমানে তারা আমাদের দলের হয়ে কাজ করছে। তারা দলের সক্রিয় সদস্য।”

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ জানান, জামায়াতের লোকজন দাবি করছে আটক দুজন তাদের কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা আন্দোলনে সক্রিয় ছিল। এছাড়াও মানিক বাবু নিজেকে ছাত্র সমন্বয়ক হিসেবে দাবি করছে। যাছাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102