মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ফ্যাসিবাদকে প্রশ্রয় দিতে বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচন প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দেশের নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন।’

সোমবার (১০ মার্চ) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর খান বেনুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘ফ্যাসিবাদকে প্রশ্রয় দিতে বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হলেই সার্বিক অব্যবস্থাপনা অনেকাংশে কমে আসার সম্ভাবনা রয়েছে। ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে।

কাজেই সরকার নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে একটা দিকনির্দেশনা দিন।’

সম্প্রতি শিশু আছিয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্বাচিত সরকার ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মমিনুল হক খান নিক্সন, জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম ও যুবদলের সাবেক সভাপতি আশরাফুল পাহেলী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102