মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

কিশোরগঞ্জের ইন্নী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ  প্রতিবেদকঃ রাজশাহী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নীকে ধর্ষনের পর পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।

গতকাল দুপুর ১২টা কিশোরগঞ্জ কালীবাড়ি মুক্ত মঞ্চে ছাএজনতার ব্যানারে শিক্ষার্থী, নাট্যশিল্পী, সাংবাদিক ও সচেতন মহলের নেতৃবৃন্দের সম্মিলিতভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আব্দুর রহমানের সভাপতিত্বে ও এড.এম এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেলিন,  কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ বেতারের শিল্পী হোসনেআরা মমতাজ, আবৃত্তিকার রুমা আক্তার, নাট্যশিল্পী হারুন রশীদ, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, মৎসজীবি দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, শিক্ষক আবুল হোসেন বিএসসি, নিহত ইন্নীর পিতা সাংবাদিক ও নাট্যশিল্পী ছড়াকার সাদেকুর রহমান রতন।

উল্লেখ্য যে, রাজশাহীর বহরমপুর এলাকার মেহেদী হাসান নিপুর ভারা বাসায় গত ১৬/০১/২০২৫ ইং তারিখে ফাসিঁতে ঝুলানো অবস্থায় লাশ পাওয়া যায় পরবর্তীতে  বাড়িওায়াল ও হত্যার সাথে জারিতরা নাটকীয় ভাবে ইন্নীর লাশ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ধষর্ক ও খুনীদের  বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে  লিপ্ত হয়। ফলে মামলা জটিলতা সৃষ্টি হয় অবশেষে গত ৭ মার্চ ২০২৫ নিহত ইন্নির পিতা সাদেকুর রহমান রতন বাদী হয়ে রাজশাহীর রাজাপড়া (আর,এম,পি) তে মামলা দায়ের করেন। মামলা নং- ১৪০১(৬)/১(০৮/০৩/২০২৫)। এ ঘটনা এ সংবাদ লেখা পর্যন্ত ২ জনকে আটক করেছে পুলিশ

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102