মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে একজনকে নিজ বাবা পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে।

রবিবার উপজেলার মঙ্গলহোড় ও পাথরাইল এলাকার পৃথক অভিযানে দেলদুয়ার থানা পুলিশ তিনজনকে আটক করে। স্থানীয় জনগণ ও এলাকাবাসীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মঙ্গলহোড় গ্রামের বাসিন্দা মো. ফজলু মিয়া তার ছেলে মো. মাসুদ (৩৪)-কে নিজেই পুলিশের হাতে তুলে দেন। দীর্ঘদিন ধরে মাদকসেবনের কারণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়লে তিনি এ পদক্ষেপ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে একই দিনে পাথরাইল শপিং মল এলাকা থেকে বড়টিয়া গ্রামের শফিকুল মিয়া এবং আলসা গ্রামের মো. আলাল মিয়ার ছেলে মো. রমজান মিয়াকে জনতার সহায়তায় গ্রেপ্তার করে দেলদুয়ার থানার এসআই রিয়াদ হোসেনের নেতৃত্বাধীন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা।
পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার ও জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বাবা নিজের ছেলেকে আইনের হাতে তুলে দেওয়ার ঘটনা মাদকের বিরুদ্ধে সামাজিক অবস্থানের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102