মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে দৃশ্যমান হলো ইসলাম শিক্ষা পাঠাগার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫০৩ বার পড়া হয়েছে

পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, প্রতিপাদ্যকে সামনে রেখে মধুপুরের সিংগারবাড়ী গ্রামে ইসলাম শিক্ষা পাঠাগারের সাইনবোর্ড দৃশ্যমান করা হয়েছে।

বুধবার (২এপ্রিল) দুপুরে অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে সিংগারবাড়ী মোরে বহুল প্রতীক্ষিত ইসলাম শিক্ষা পাঠাগারের সাইনবোর্ড স্থাপন করা হয়।

এসময় ইসলাম শিক্ষা পাঠাগারের উপদেষ্টা আব্দুল কাইয়ুম বলেন, ইসলাম শিক্ষা পাঠাগার একটি সামাজিক সংগঠন। এখান থেকে বিনামূল্যে যে কেউ বই নিয়ে পড়তে পারবে এবং নিজের জানার পরিধিকে বৃদ্ধি করতে পারবে। অত্র পাঠাগারের সেক্রেটারি জেনারেল খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, সমাজ থেকে অন্ধকার দূরীভূত করার অভিপ্রায়ে আমাদের পাঠাগারটি প্রতিষ্ঠিত। আমরা চাই মানুষজন আমাদের এখান থেকে বই নিয়ে পড়ুক আর নিজেকে জানুক। অন্যন্যদের মধ্যে আরো কথা বলেন অত্র পাঠাগারের সভাপতি আলমগীর হোসেন ও সদস্য আকরামুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের সদস্য ময়নাল, সাইফউদ্দিন, নাসির খান, সজল ও মেহেদী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুবসমাজ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102