মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পৌর শহরের শিবনাথ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমা আলম (৫১) ওই এলাকার ভেটেরিনারি ডাক্তার শফিউল আলম শাহীনের স্ত্রী। পুলিশের ধারণা তাকে নিজ বাসাতেই হত্যা করা হয়েছে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, সকালে শফিউল আলম অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি স্ত্রী নাজমাকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও কোন খবর না পেয়ে সাবেক ভাড়াটিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করে। পরে তিনি বাসার নিচতলার ভাড়াটিয়ার সাথে যোগাযোগ করে জানতে পারেন নাজমা আলমের অবস্থা আংশঙ্কাজনক। এসময় তিনি ওই বাড়ির তিনতলায় ঘরের গিয়ে হাত বাধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নামজার মরদেহ দেখতে পায়। পরে পরিবারের সদস্যদের ও পুলিশে খবর দেওয়া হয়।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, এটি নিঃসন্দেহে হত্যা। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102