মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কালিহাতীতে মুরগির খামারের কর্মচারীকে গলা কেটে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মুরগির খামারের এক কর্মচারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের বলদকুড়া এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুরের চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার বা শনিবার রাতের কোনো এক সময় খামারে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে খামারের পেছনে ডেনের মধ্যে ফেলে রেখে যায়। রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102