মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

টাংগাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ! হাজারো মানুষের ভোগান্তি দূর!!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে নিজ অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন। এতে ভোগান্তি দূর হয়েছে হাজারো মানুষের। সোমবার (২৮ জুলাই) বিকেলে সেতুটির উদ্বোধন করেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসলে সেই সঙ্গে আল্লাহর রহমতে আপনারা যদি আপনাদের ভোটে আমাকেও নির্বাচিত করেন।

তাহলে এই টাঙ্গাইলে প্রতিটি গ্রামগঞ্জে উন্নয়নের রোল মডেল হবে। টাঙ্গাইল সদরের পশ্চিমাঞ্চলে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষ যমুনার ভাঙ্গনে অসহায় বাস্তহারা হয়ে আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।টুকু আরো বলেন, বর্ষাকালে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার পরিস্থিতি তৈরি হয়। এতে যমুনা পাড়ের মানুষের দুর্ভোগ বাড়ে।

এই যমুনা পাড়ের জনগণের সঙ্গে অতপ্রতভাবে আমি আপনাদের সঙ্গে আছি।।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু ও কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন শাহা প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102