মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

আজকের এই দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ বলেছেন, ‘এদেশে আর কোনো ফ্যাসিবাদকে দাঁড়াতে দেব না। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজমুক্ত, ফ্যাসিবাদ, দুর্নীতি ও শোষণমুক্ত। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।’

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে (৫ আগস্ট) বিকেলে গণমিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব মাসুদ বলেন, ‘আজকের এই দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যান। আমরা আর কোনো ফ্যাসিবাদকে এদেশে দাঁড়াতে দেব না। বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।’

সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102