মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

শুটিং সেটে ঝগড়া আয়ুষ্মান-সারার, মার খেলো কলাকুশলীরাও!

আমাদের মধুপুর ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নির্মাতা প্রয়াগরাজের বলিউড সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’র সিক্যুয়েলের শুটিং চলাকালীন ঘটে গেলো একাধিক বিশৃঙ্খলা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কখনও সিনেমার নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের মধ্যে কথাকাটাকাটি, আবার কখনও স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের হাতাহাতি।

ভিডিওতে দেখা যায়, শুটিং দেখতে ভিড় জমান স্থানীয়রা। সেখানেই তাদের সঙ্গে পরিচালক ও কয়েকজন কলাকুশলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কলার ধরে মারধর, চুল টানা–হেঁচড়া পর্যন্তও চলে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ কর্মকর্তা ও কিছু মানুষ এগিয়ে যায়।

একই স্থান থেকে অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছেন আয়ুষ্মান ও সারা- এমন সময়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। খুবই রাগের মাথায় সারাকে জবাব দিচ্ছেন অভিনেতা; আর এতে ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে যান সারা। তবে এই দৃশ্য আসল ঘটনা, নাকি সিনেমার শুটিংয়ের অংশ- তা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পতি পত্নী অউর ওহ’ ছবির নতুন এই সিক্যুয়েলে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের পাশাপাশি দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। তবে অনভিপ্রেত এ ঘটনার ব্যাপারে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102