মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

ভূঞাপুরে প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্ণকলি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। দিনের বেলায় সাধারণ মানুষের আনাগোনা থাকলেও সন্ধ্যার পর থেকে বন্ধ হওয়া বিদ্যালয়টির পরিত্যক্ত টিনের ঘরগুলো চলে যায় মাদকসেবীদের দখলে। জানা যায়, ২০১২ সালে উপজেলা পরিষদের ঠিক দক্ষিণ পাশে পুষ্ণকলি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। কিন্তু নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে মাত্র কয়েক বছর পরই এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় ফাঁকা টিনের ঘরগুলো বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেখানে মাদকসেবীরা জড়ো হয়ে নেশায় মেতে ওঠে। রাতভর চলে তাদের এমন কার্যক্রম। এতে শুধু এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে চুরির ঘটনাও। সরজমিন দেখা গেছে, দিনের বেলায় লোকজনের আনাগোনা থাকলেও রাতের বেলায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। পরিত্যক্ত টিনের ঘরের ভেতরে ও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে নেশার উপকরণ ও খালি বোতল। এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি জানতে পারলাম। এখন থেকে পর্যবেক্ষণে রাখবো। সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসাইন বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। পরিত্যক্ত ভবনে অনেকের আনাগোনা হচ্ছে বলে অবগত আছি। বিষয়টি নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। যেহেতু প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা রয়েছে, সেখানে কার্যক্রম স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102