মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’। মঙ্গলবার (৯ ডিসেম্বর)  বিকেলে ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেস্কোর ‘মানবজাতির বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ তালিকায় আনুষ্ঠানিকভাবে এটি অন্তর্ভুক্ত হয়েছে।

নয়াদিল্লিতে চলমান ইউনেস্কোর ‘বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য আন্তঃসরকার কমিটির’ ২০তম অধিবেশনে বিশ্লেষণ শেষে ২০২৫ সালের চক্রে টাঙ্গাইলের শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এই বয়নশিল্পকে স্বীকৃতি জানানো হয়। নয়াদিল্লি থেকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যর ফোকাল পয়েন্ট কর্মকর্তা আসমা ফেরদৌসী।

আসমা ফেরদৌসী ছাড়াও এ অধিবেশনের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার মোহাম্মদ তালহা, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ও ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।

বাংলাদেশের ষষ্ঠ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে সাংস্কৃতিক ঐতিহ্য তালিকাভুক্ত হলো। ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, প্রতিটি শাড়ি তৈরি হয় ঐতিহ্য ও কারুশিল্পের সংমিশ্রণে। তাতে থাকে স্থানীয় সংস্কৃতি থেকে উদ্ভূত নান্দনিক নকশা ও জটিল ভাব বা সুর। সাধারণত পুরুষরা সুতা রাঙান, কাপড় বুনে নকশা করেন। নারীরা চরকায় সুতা কাটেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102