মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাংগাইলে মইজুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে মইজুদ্দিন (৪৬) হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুরে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ও র‌্যাব-৩, সিপিসি-১, শাহজাহানপুর ঢাকা, ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকার খিলগাঁও নন্দীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

আসামি রবিউল ইসলাম সদর উপজেলার চরপাতুলি গ্রামের মন্টু মিয়ার ছেলে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) র‌্যাবের টাঙ্গাইল ক্যাম্প থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নিহত মইজুদ্দিন একজন অটোচালক। এজাহারনামীয় অভিযুক্তরা ও ভিকটিম একই এলাকার বাসিন্দা। ভিকটিম প্রতিদিনের মতো অটো নিয়ে গত বছরের ১৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদরের ভাল্লুককান্দিতে যাত্রী তোলা নিয়ে রবিউলের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে অভিযুক্তরা ভিকটিমকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি দিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন দুপুরে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৬ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, গ্রেপ্তার আসামি রবিউলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102