মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

আওয়ামীলীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে অফিসিয়ালি, আন-অফিসিয়ালি ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গেছে। তলাবিহীন ঝুড়ি নিয়ে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে।

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইলের সখীপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র শিক্ষার্থী, কৃষক, প্রতিবন্ধী ও বেকার নারীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, আমরা কোনো দুর্নীতিতে যাবো না। আগের সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সব শিল্প-কারখানা বর্তমান সরকারের আমলে চালু করা হবে। আর অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা এমনভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে শুরু করে দিয়েছি, খুব দ্রুতই স্বচ্ছতায় ফিরবে অর্থনীতি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সখীপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102