মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহমুদা বেওয়া (৮৪) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

সোমবার (৪ মে) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদা বেওয়া উপজেলার দশকিয়া গ্রামের মৃত করিম আকন্দের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শরিফ জানান, ঢাকাগামী একটি বাসের সঙ্গে কালিহাতীমুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহমুদা বেওয়া গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102