মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ধনবাড়ীতে অপহরণের ১২ ঘণ্টা পর এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে জুনায়েদ হোসেন আহাদ নামে এক স্কুলছাত্র অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী দলের হোতা রবীন হোসেনকে (২৪) আটক করে গত শুক্রবার বিকেলে কোর্টে সোপর্দ করা হয়। অপহৃত ছাত্র ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আশরাফুল আলমের ছেলে। জুনায়েদ পাইস্কা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ধনবাড়ী উপজেলার পাইস্কার ইউনিয়নের সোনামুই গ্রামের নিজ এলাকা থেকে আহাদকে পাশের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের বখাটে ছেলে রবীন (২৪) ও ধনবাড়ী উপজেলার মুশুদ্দির সাজ্জাদুর রহমানের ছেলে বিদ্যুৎ (২৩) মিলে অপহরণ করে মুশুদ্দির রিপনের ইটভাটার পাশের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে আহাদের বাড়িতে মোবাইল ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে পুলিশকে এ তথ্য জানালে পুলিশ অপহরণের ১২ ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করে। ধনবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102