মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভূঞাপুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানকালে এক প্রাথমিক শিক্ষকের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানকালে অসুস্থ হয়ে মারা গেছেন মোছা. রিনা আক্তার (৩৮) নামে এক স্কুল শিক্ষক। গতকাল বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তিনি মারা যান।

রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন,  রিনা আক্তার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলেন। অসুস্থ হয়ে তিনি চেয়ার থেকে মেঝেতে পড়ে যান। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল রিনা আক্তারের।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন রিনা আক্তার নামে এক শিক্ষক মৃত্যুরকোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থীরা ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিক্ষক মারা যান। পরে সহকর্মী ও স্বজনরা ওই শিক্ষকের মরদেহ বাসায় নিয়ে যান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102