মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

নির্বাচনে কোন প্রকার ভোট চুরি চলবে না,জাল ভোট ধরতে পারলে বিশেষ প্রাইজ-কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,৭জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনে কোন প্রকার ভোট চুরি চলবে না, একটি জাল ভোট ধরতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে, ৫টি জাল ভোট ধরতে পারলে বিশেষ প্রাইজ দেওয়া হবে। নির্বাচনে ভোটার উপস্থিতি না বাড়লে আমার কিছুই হবে না, সারা দুনিয়ায় হাসিনার সমস্যা হবে।

সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার (০৩জানুয়ারি) বিকালে নির্বাচনী আখেরী মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে গামছা প্রতীকের একটি বিশাল মিছিল সখিপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এমএ ছবুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাসরিন কাদের সিদ্দিকী, আবুল মনসুর আহমেদ আজাদ সিদ্দিকী, আ.হালিম সরকার লাল, এ টি এম আবু সালেহ হিটলু, সানোয়ার হোসেন মাষ্টার, দুলাল হোসেন মাষ্টার, সানোয়ার হোসেন সজীব, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর,হাবিবুন্নবী সোহেল প্রমুখ। জনাব কাদের সিদ্দিকী চ্যালেঞ্জ ছুড়ে বলেন, নির্বাচনের পর ৬ মাসের মধ্যে সখিপুরের মরনফাঁদ আটিয়া বন অধ্যাদেশ-৮২ বাতিল করবো ও ৬২ আরওআর এর খাজনা/ট্যাক্স সখিপুরবাসী দিতে না পারলে হাতে চুরি পড়বো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102