মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মানুষ জামায়াতের শাসন দেখতে চায়-তাহের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মানুষ মুক্তি পেতে জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘দেশের মানুষ অনেক রাজনৈতিক মতবাদ ও দফার শাসন দেখেছে, সোনার বাংলার স্লোগান শুনেছে। কিন্তু কোনো শ্লোগানই বাংলার মানুষকে মুক্তি দিতে পারেনি। এবার মানুষ জামায়াতে ইসলামীর শাসন দেখতে চায়। এজন্য জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ গ্রহণের প্রস্ততি নিতে হবে।’

শনিবার (১ ফেব্রুয়ারি) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এ সময় সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা আমির আহসান হাবীব মাসুদ ও পরিচালনায় ছিলেন জেলা সেক্রেটারি হুমায়ুন কবীর।

ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, কেউ সুষ্ঠু নির্বাচনে বাধা হলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আগামীতে জামায়াত নির্বাচিত হলে সকল মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ৫ আগস্ট বিপ্লবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জাতি সহ্য করবে না।’

সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দলীয় স্বার্থে আমরা যেন আর অন্ধ না হই, কেউ যেন ভারতীয় সহানুভূতি পাওয়ার চেষ্টা না করি। আর কোনো পরাশক্তির কাছে বাংলাদেশ মাথানত করবে না।’

প্রতিনিধি সম্মেলনে প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।

আরো বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা: রুহুল আমিন, জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, অধ্যক্ষ মোন্তাজ আলী, ন্যাশনাল ডক্টরস ফোরামের টাঙ্গাইল জেলা সভাপতি ডা. এ কে এম আব্দুল হামিদ, অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102