```
সখীপুরে কৃষক প্রশিক্ষণ ও গাছের বিতরণ

সখীপুরে কৃষক প্রশিক্ষণ ও গাছের বিতরণ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিম ঘরে কৃষক প্রশিক্ষণ ও গাছের বিতরণ করা হয়েছে। দুপুরে শতাধিক কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সখীপুরের লাল মাটিতে রাম্বুটান, পাসিমন, এভকাডো, এরাবিক কফি, কাজু বাদাম, চেরিফল, সফেদাসহ বিভিন্ন ধরনের ফলের আবাদ সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। এসব এলাকার মাটি দেশি-বিদেশি নানা ফলের আবাদের জন্য উপযোগী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা […]

নাগরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনোনয়ন প্রত্যাশী স্বপন

নাগরপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন মনোনয়ন প্রত্যাশী স্বপন

জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। শনিবার দুপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের […]

সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে জি‌পিএ-৪ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছে আপন তিন বোন

সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে জি‌পিএ-৪ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছে আপন তিন বোন

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এবা‌রের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ ক‌রে জি‌পিএ-৪ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছে আপন তিন বোন। একস‌ঙ্গে তিন‌বো‌নের পরীক্ষা দেওয়া ও উত্তীর্ণ হওয়ার বিষয়টি সবার নজর কেড়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। গত ২৬ জুন শুরু হওয়া এবারের […]

মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে

মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে

বাংলাদেশ সেনাবাহিনীকে কটাক্ষ করে রাজনৈতিক বক্তব্য দেয়ার অভিযোগ উঠেছে মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির সরকারের বিরুদ্ধে। তার দেয়া একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধুপুরের জাকির সরকার। জানা গেছে, গত ১১ই অক্টোবর মধুপুর বিএনপি কার্যালয়ের সামনে দেয়া তার এই মন্তব্যে তৃণমূল বিএনপি তথা জনমনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ […]

আমরা স্পষ্ট বলেছি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে না-আযম খান

আমরা স্পষ্ট বলেছি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে না-আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “আমরা স্পষ্ট বলেছি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে না। আমরা পিআর পদ্ধতি আগামী নির্বাচনের জন্য অবশ্যই বিশ্বাস করি না। কারণ, এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে তৈরি করতে কয়েকটা নির্বাচন সময় লাগবে।” তিনি বলেন, “সংসদ ছাড়া পিআর পদ্ধতি কিভাবে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব। এটা তো রাজনৈতিক দলগুলোকে […]

টাংগাইলে ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

টাংগাইলে ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দফা দাবিতে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসময় জেলা আমীর ও টাঙ্গাইল সদর […]

টাংগাইলে ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

টাংগাইলে ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে শিশুছাত্রকে ধর্ষণের দায়ে হাফিজুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামরুজ্জামান এ রায় দেন বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি খন্দকার মো. রোকনুজ্জামান। দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম […]

মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

‘হাত ধোয়ার নায়ক হোন’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন, পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রাশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী আয়োজনের উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে […]

সড়ক দুর্ঘটনায় নিহত ৩জনের পরিচয় মিলেছে

সড়ক দুর্ঘটনায় নিহত ৩জনের পরিচয় মিলেছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন জামালপুর সরিষাবাড়ী উপজেলার বারইপটল এলাকার শুকুর আলীর ছেলে ফাইম (২২), কাঞ্চনপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শিল্পী বেগম (৪২) ও সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চকনুর এলাকার মৃত আ. রশিদের ছেলে সোহরাব আলী সরকার (৭৮)। এর আগে বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই […]

টাংগাইলের বাঐখোলায় দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

টাংগাইলের বাঐখোলায় দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম, পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। […]

```

আমাদের মধুপুর ২৪