মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। এদের ভোটের মাঠে ভোট নেই। যার ভোটের মাঠে ভোট নেই, দশ বছর পরে নির্বাচন করলেও তার ভোটের মাঠে ভোট হবে না। কিন্তু নির্বাচন দেরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘এক বছরে নির্বাচিত সরকার না আসার কারণে এখনো বিনিয়োগ ও ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে। অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করার জন্য অবশ্যই দ্রুত নির্বাচন দরকার।’

তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের কথা হয়েছে।

বিষয়টাকে সরকার গুরুত্ব দেবেন। আমরা প্রস্তুত হয়ে আছি ফেব্রুয়ারির মাঝামাঝি আমরা নির্বাচনে যাব।’

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে বিজয় র‍্যালি ও সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু ও বিআরডির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102