মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৮৪৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন আহমেদ (১৫) আটক করেছে থানা পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার শাহীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুন ওই এলাকায় বশির মিয়ার ছেলে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে একটি ডোবায় ফুল তুলতে গেলে একই এলাকার মামুন নামে এক কিশোর তাকে ফুসলিয়ে পাশের নির্জন চা বাগানে নিয়ে যায়। মামুন সেখানে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার শিশুটির কথায় স্থানীয় লোকজন মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালতে মামুন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। ধর্ষণের শিকার শিশুটিকে মেডিক্যাল পরীক্ষা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102