টাঙ্গাইল জেলায় নারী ও কন্যাশশিুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় টাঙ্গাইলের আশেকপুর ব্রাক কার্যালয়ে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলনে টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, টাঙ্গাইল মডেল থানার ওসি রুহুল আমিনসহ সরকারি-বেসরসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি লোকাল এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে বাল্যবিয়ে বন্ধ, মাদক নির্মূল এবং নারীদের পারিবারিক কাজ শেষে দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেন। এছাড়াও অভিভাবক, সন্তানদের নিয়ে সচেনতা বৃদ্ধির জন্য মাঠ সমাবেশ করার আহ্বান জানান আলোচকরা।