মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

সখীপুরে কৃষক আরফান হত্যার ৫ মাস পর রহস্য উন্মোচন করেছে পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে কৃষক আরফান হত্যার ৫ মাস পর রহস্য উন্মোচন করেছে পুলিশ। হত্যার মূল পরিকল্পনাকারী পরকীয়া প্রেমিকা নাছিমা আক্তারকে গত রবিবার সকালে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সত্যতা স্বীকার করে সে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার তক্তারচালা গ্রামের উলিয়া চালা এলাকার মৃত কুরবান আলীর ছেলে আরফান আলীর সঙ্গে ওই গ্রামের নছিম উদ্দিনের মেয়ে নাছিমা আক্তারের পরকীয়া সম্পর্ক চলছিল।

ঘটনার আগের রাতে নাছিমার সঙ্গে আরফান দেখা করতে গেলে নাছিমার ভাই আলম মিয়া বিষয়টি দেখে ফেলে। পরে তার বোন নাছিমা, স্ত্রী ছালেহা বেগম, ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিনুর রহমান মিলে আরফানকে গলায় গামছা বেঁধে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমিতে লাশটি ফেলে রাখে।সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, পরকীয়া প্রেমিকা নাছিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত আরো তিনজনকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102