মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুরে বিলুপ্ত প্রায় গন্ধগোকুল প্রজাতির একটি বন্য প্রাণি উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিলুপ্ত প্রায় মালয়পিভেট (গন্ধগোকুল প্রজাতির) নামে আহত একটি বন্য প্রাণি উদ্ধার করা হয়েছে।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয়রা বিষয়টি বনবিভাগে জানালে বনবিভাগের লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী এলাকা থেকে প্রাণিটিকে আহত অবস্থায় উদ্ধার করে।

জানা যায়, গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় প্রাণিটি আহত হয়ে মহাসড়কের পাশে পড়ে ছিল। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা দিলে বনবিভাগের কর্মীরা বাঁশতৈল রেঞ্জের অধীন টাকিয়া কদমা বনে ছেড়ে দেয়।

স্থানীয় বাসিন্দা লাভলু মিয়া জানান, সকালে মহাসড়কের পাশে আহত অবস্থায় প্রাণিটি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনকে জানানো হয়। তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ও বনবিভাগের লোকজনকে খবর দিলে তারা এসে প্রাণিটি উদ্ধার করে নিয়ে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাশীষ কর্মকার জানান, ধুসর রংঙের, হালকা ডোরাকাটা, মুখচুখা লম্বা লেজের গন্ধগোকুল বা খাটাস জাতীয় বিরল প্রজাতির এই প্রাণিটি আমাদের দেশে খুবই কম দেখা যায়। এই প্রাণিটি মালয়শিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে বেশি দেখা যায়। তবে আমাদের দেশে বনে কিছু-সংখ্যক প্রাণি মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। রাতে মহাসড়ক পারাপারের সময় যানবাহনের ধাক্কায় প্রাণিটি সামনের একটি পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে ওইস্থানে পড়ে ছিল। তিনি এসে ইনজেকশনসহ প্রাথমিক চিকিৎসা দেন। পরে বাঁশতৈল বনবিভাগের লোকজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

বাঁশতৈল বনবিভাগের বাগান মালি ঠাকুর দাস জানান, প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণিটি টাকিয়া কমা বনে ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হলে তিনি চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102