মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে অবৈধভাবে মাটিকাটার ধায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদী ও নদীর তীর থেকে মাটিকাটার অপরাধে তন্ময় রাজবংশী নামে এক ভেকু চালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় মাটিকাটা ব্যবস্থাপনা আইনে তার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার দুপুরে উপজেলার জালসুকা গ্রাম থেকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান তাকে আটক করে জরিমানা করেন।

আটক তন্ময় রাজবংশী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দুলাল রাজবংশীর ছেলে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই, আজগানা, ভাদগ্রাম ইউনিয়ন ও পৌর এলাকার একাধিক স্থানে এসিল্যান্ড মাসুদুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে মাটিকাটার দায়ে শাহাদৎ হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বংশাই নদীর গোড়াইল এলাকা থেকে তিনটিj ড্রাম ট্রাক করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102