মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

ভৈরবে ষ্ট্রোকে বাবার মৃত্যুর ঘন্টা খানেক পর বিষপানে ছেলেসহ একই পরিবারের ২ জনের মৃত্যু 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৮ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবের কালিপুরে পারিবারিক কলহের জেরে ষ্ট্রোকে বাবার মৃত্যুর ঘন্টা খানেক পর বিষপানে ছেলেসহ একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে ।

নিহতদের নাম ফিরোজ মিয়া ও তার পুত্র রানা। আজ সকালে নিহত ফিরোজ মিয়ার মরদেহ কালিপুর গোরস্থানে দাফন করা হয়েছে ।

এছাড়া ছেলের মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । নিহতের  পারিবারিক  ও এলাকাবাসিরা জানায়, নিহত ফিরোজ মিয়া একজন মুদি দোকানদার।

গতকাল শনিবার  সন্ধ্যায় ফিরোজ মিয়া ও তার স্ত্রী   ২ জনের মধ্যে  পারিবারিক  বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে  তাকে  হাসপাতালে  নিয়ে  গেলে  চিকিৎসক  মৃত ঘোষণা  করেন। বাবার মৃত্যুর  সংবাদ শোনে ছেলে রানা বিষপান করে অসুস্থ  হয়ে পড়লে তাকে  বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম  মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে  গেলে  চিকিৎসাধীন অবস্থায়  সে ও মারা যায়।

এ বিষয়ে  নিহতের ছোট ভাইয়ের  স্ত্রী  নাজমা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে  বাজিতপুর থানার অফিসার ইনচার্জ  মোর্শেদ জামান জানান, রানার মরদেহ সুরতহাল করা হয়েছে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ  মর্গে পাঠানো হবে। তারপর ভৈরব থানায় বার্তা পাঠিয়ে জানানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102