মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইলের করটিয়ায় আই এফ আই সি ব্যাংকের আয়োজনে “আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে করটিয়ায় “আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আই এফ আই সি ব্যাংকের আয়োজনে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে করটিয়া শাহীন স্কুলে আইএফআইসি ব্যাংক করটিয়া শাখার ম্যানেজার মোঃ ফাহিম এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন শাহীন ক্যাডেট স্কুল করটিয়ার শাখার অধ্যক্ষ জনাব শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শাহীন ক্যাডেট স্কুলের প্রশাসনিক কর্মকর্তা জনাব মাহবুর আলম খান, আইএফআইসি ব্যাংক কর্মকর্তা শুভ সাহা, স্বর্ণা কর্মকার, মোঃ খালিদ বিন শাহজাহান, মোঃ নাঈমুর রহমান, নাটিয়াপাড়া উপশাখার কর্মকর্তা সাব্বির হোসেন। এসময় শাহীন স্কুলে শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আইএফআইসি ব্যাংক কর্মকতা রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় নারীদেরকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং ব্যাংকিং নিয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য এমন সেমিনারের আয়োজন করেন বলে জানান আয়োজকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102