মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

গোপালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।

গতকাল শনিবার সকালে ঝাওয়াইলের দড়িসয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালপুর উপজেলার ঝাওয়াইল মৌজাডাকুরী গ্রামের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব নয়া দিগন্তকে জানান, নিহত চায়না বেগমের বড় ছেলে ঢাকায় থাকেন। বড় ছেলের বাসায় যেতে চেয়েছিলেন চায়না বেগম। সকাল সোয়া ৭টার দিকে শাকিব তার মাকে মোটরসাইকেলে তুলে গোপালপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন মাকে ঢাকার বাসে উঠিয়ে দেয়ার জন্য। তারা ঝাওয়াইলের দড়িসয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু ঘটে।

ওসি জানান, স্বজনদের আবেদনে মানবিক দিক বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102