মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল হাসান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘাটাইল-গোপালপুর সড়কে উপজেলার শান্তানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল রাতুল হাসান ও রিয়াদ হাসান নামে দুই বন্ধু।

তারা দুজনই ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাদের মোটরসাইকেলটি ঘাটাইল-গোপালপুর সড়কে উপজেলার শান্তানগর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মারা যায় রাতুল হাসান। সে ঘাটাইল উপজেলা সদরের সবুজবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে।

অপর বন্ধু রিয়াদ হাসান গুরুতর আহত হয়। আহত রিয়াদ একই উপজেলার হরিপুর গ্রামের তোফাজ্জলের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হসান্তর করা হবে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102