মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ভূঞাপুরে গলায় ওড়না পেঁচিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় স্বর্ণা খাতুন (১৭) নামে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলা পৌর শহরের বেতুয়া পলিশা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। স্বর্ণা খাতুন একই গ্রামের সোনা মিয়ার মেয়ে। সে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ স্থানীয়দের বরাতে জানান, গত বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা ছিল। এতে তার ওই পরীক্ষা ভালো হয়নি বলে বাড়িতে জানায়। এ নিয়ে স্বর্ণা হতাশায় ভুগছিলেন। শনিবার রাতের কোনো সময়ে ঘরে আত্মহত্যা করে। পরে পুলিশে খবর দিলে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্বর্ণার বাবা সোনা মিয়া বলেন, গতকাল শনিবার রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করে নিজ নিজ রুমে ঘুমাতে যাই। রবিবার ভোরে নামাজ পড়ার জন্য মেয়েকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে ঘরের দরজা খুলে প্রবেশ করে দেখি আমার মেয়ে ঘরে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102