মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে বিদেশি মদ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বিদেশি মদ ও গাঁজাসহ লাম ইবনাত লিমু (২১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মিলপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার জান্নাতুল নাইমের স্ত্রী এবং মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।  পুলিশ জানায়, ৩ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ লাম ইবনাত লিমু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী জান্নাতুল নাইম পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৪ হাজার টাকা। সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, মদ ও গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তার স্বামীর নামেও মামলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102