মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।

রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে গোড়াই-সখিপুর সড়কের উপজেলার বাঁশতৈল তেলিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানিয়েছে, গোড়াই থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তক্তারচালা থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিটির পেছনে থাকা অপর একটি ট্রাকও সিএনজিটিকে চাপা দিলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে একজনসহ মোট চারজন যাত্রী নিহত হন।

নিহতদের মধ্যে সিএনজিচালক বাশতৈল ইউনিয়নের তালতলা গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল রয়েছেন। অন্যরা হলেন- তেলিনা গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০), উপজেলার গায়রাবেতিল গ্রামের মৃত ইউসুফের ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০)।

নিহত সবাই সিএনজির যাত্রী ছিল বলে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম জানান, পিকআপ, সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। গাড়িগুলো জব্দ করা হয়েছে। ড্রাইভারদের আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102