মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে ট্রাক চালককে খুনের ঘটনায় ৭ জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতদলের ধারাল অস্ত্রের আঘাতে খুন হওয়া ট্রাকচালক নাজমুল ইসলাম ওরফে আজিজুল ইসলামের খুনের ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাদ্দাম হোসেন (৩২) ও নাদিম খান (৩৪) নামে দুজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী ও পুষ্টকামুরী সওদাগরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে হাজির করলে আদালতের বিচারক সজিব চৌধুরী ও নওরীন করিম তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

গ্রেপ্তার নাদিম উপজেলা সদরের বাইমহাটি মাষ্টারপাড়ার আবু সাঈদ খান ও সাদ্দাম খান লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন বান্দরমারা গ্রামের পাষান খানের ছেলে।

আরো পড়ুনঃ মির্জাপুরে ডাকাতের ছুরিকাঘাতে এক ট্রাকচালকের মৃত্যু

উল্লেখ্য, শুক্রবার বিকেলে ট্রাকচালক আজিজুল ও তার শ্যালক ট্রাকের হেলপার আবু তালেব নারায়ণগঞ্জ থেকে ট্রাকে ভুট্টা ভর্তি করে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকার মা সিএনজি স্টেশনের কাছে পৌঁছালে মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখে চালক ট্রাকটি থামান। পরে ট্রাক থেকে চালকের সহকারী নেমে সড়কে পড়ে থাকা বস্তা সরাতে গেলে ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ এসে তাঁকে ঘিরে ফেলেন।

এ সময় ডাকাতরা তার সঙ্গে থাকা ১৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং মারধর করেন। একপর্যায়ে সে দৌড়ে সাহায়তা পেতে চিৎকার করতে থাকে। ডাকাত দল ট্রাকে উঠে চালকের বুকে ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন ও পুলিশের টহল দল এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ট্রাকচালকের খুনের ঘটনায় রবিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতদলের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আর পাঁচজনকে সোমবার আদালতে হাজির করা হবে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102