মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পলশিয়া দাখিল মাদাসার সহকারী শিক্ষক আব্দুল হককে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভূঞাপুর উপজেলা শাখা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ভূঞাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মো. আফছার উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম তালুকদার প্রমুখ। এসময় বক্তারা আব্দুল হককে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে সারপলশিয়া গ্রামের মো. বারেকের স্ত্রী জয়নব বেগম পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে আব্দুল হককে ফোন করে তার বাড়িতে ডেকে নেয়। রাতে বাড়িতে না ফেরায় শুক্রবার সকালে ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ দেন আব্দুল হকের স্ত্রী আয়শা খাতুন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আব্দুল হকের সর্বশেষ অবস্থান বারেকের বাড়ির আঙিনায় জানতে পারে। পরে আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আব্দুল হকের মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। এ ব্যাপারে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102